কখনও দুর্গা তুমি কখনও শ্যামা
- অরুণ কারফা

কখনও দুর্গা তুমি কখনও শ্যামা
সব রূপেতেই মা কিন্তু তুমি পরমা
কখনও নিধন করছ অসুরের
শান্তি আনতে খামতি নেই কসুরের।
আবার কখনো নাশ ক’রে দুর্বৃত্তের
মুণ্ডচ্ছেদে প্রবাহ বহিয়ে শোনিতের
ত্রাহি রব যখন চারিদিকে ভয়ের
প্রতিষ্ঠা কর জয় সত্য ও যথার্থের।

একাধারে ক’রে সুখ শান্তির প্রচার
তুলে ধরছ পবিত্র ও উচ্চ বিচার
দমন করে অন্যায় উড়িয়ে কেতন
দুর্বলকে দিচ্ছ অভয়েরও চেতন।
বসুন্ধরার বুকে আনতে হলে সাম্য
এই রকম চাই ত্যাগ ধর্ম ও কর্ম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026